আজ ঢাকার আকাশ কিছুটা মেঘলা, কম থাকবে দিনের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট একটি লঘুচাপ দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। যার

2026-02-24T09:43:01+00:00
2026-02-24T12:14:39+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আজ ঢাকার আকাশ কিছুটা মেঘলা, কম থাকবে দিনের তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৩ এএম  আপডেট: ২৪.০২.২০২৬ ১২:১৪ পিএম
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট একটি লঘুচাপ দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য কমার সম্ভাবনা রয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস এমন তথ্য জানানো হয়েছে। 

Advertisement
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৫ মিনিটে।

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঢাকার আকাশ  মেঘলা  দিন  তাপমাত্রা  বঙ্গোপসাগর  দক্ষিণ-পশ্চিম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: