বিভিন্ন পদে ২১ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার খোরশেদ আলমের সই করা এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভাগীয় নির্বাচন কমিটির ২২ ফেব্রুয়ারি সুপারিশ মোতাবেক অপেক্ষমাণ তালিকা (২য় পর্যায়ে) থেকে ২১জনকে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীরা নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
(ক) সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ১৩০০১০১০ ও ১৩০০১৪৮৬ মোট ০২ (দুই) জন। (খ) অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) ২২০৪১২০২, ২২০৪৫১৫৮, ২২০৪২৪১৮, ২২০২৮৩৯২, ২২০৩১৯৭৬, ২২০৩১৭৭৩, ২২০৫৩৮৯৭, ২২০৪১৩১৫, ২২০৩৯৮০১ ও ২২০১৭০৯০; মোট ১০ (দশ) জন। (গ) অফিস সহায়ক (গ্রেড-২০) ২৭০৬৩৬০৫, ২৭০৪৯১৭০, ২৭০৬০০৭৪, ২৭০৩০৮৬৪, ২৭০১৩১৫৩, ২৭০৪০৭৬৩ ও ২৭০৫৪৪৮০ মোট সাত জন। (ঘ) নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) ২৮০০০৩৪৫ এক জন। (ঙ) পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড-২০) ২৯০০০০৪৬ একজন।
নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র অতি শিগগিরই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং নিয়োগপত্র তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করা হবে। নির্বাচিত প্রার্থীদেরকে আগামী ৮ মার্চ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকায় যোগদান করতে হবে।
যোগদানের সময় শারীরিক ও মানসিক সুস্থতার স্বপক্ষে ঢাকাস্থ বা স্ব-স্ব জেলার সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্য পরীক্ষা করে ডোপ টেস্ট রিপোর্ট ও শারীরিক সুস্থতার সনদসহ ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে। এজন্য নিয়োগপত্র নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হলো।
সময়ের আলো/কেএইচও