বাংলাদেশ পেলো আড়াই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২ দশমিক ৫৬

2026-02-24T19:28:56+00:00
2026-02-24T19:28:56+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশ পেলো আড়াই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম 
সংগৃহীত ছবি
ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২ দশমিক ৫৬ বিলিয়নের সমান। 

এ হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ১৬ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে দেশে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। 

তার দেওয়া তথ্যে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

গত বছর এ সময় দেশে এসেছিল ২০৭ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবাসী আয় উল্লেখযোগ্য পরিমাণে বেশি।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ কোটি ৯০ লাখ ডলারে। বছরওয়ারি হিসাবে যা ২১ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। এটি দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

গত ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স। নভেম্বর মাসে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।


এর আগে অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে। আগস্টে ছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

অন্যদিকে, পুরো ২০২৪-২৫ অর্থবছর মিলিয়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।

সময়ের আলো/আরবিএন
  বিষয়:   ফেব্রুয়ারি  মাস  প্রবাসী  বিলিয়ন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: