আরব আমিরাতকে পুনরায় শ্রম ভিসা চালুর অনুরোধ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশিদের জন্য পুনরায় শ্রম ভিসা চালু করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব

2026-02-24T20:51:33+00:00
2026-02-24T20:51:33+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়
আরব আমিরাতকে পুনরায় শ্রম ভিসা চালুর অনুরোধ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম 
রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সংগৃহীত ছবি
বাংলাদেশিদের জন্য পুনরায় শ্রম ভিসা চালু করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।  

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে এই অনুরোধ করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য জোরদার এবং আমিরাতে অবস্থানরত ১২ লাখ প্রবাসীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান, প্রায় এক দশমিক ২ মিলিয়ন বাংলাদেশি প্রবাসীকে কাজের সুযোগ দেওয়ার জন্য। একইসঙ্গে শ্রম ভিসা পুনরায় চালু ও ট্রানজিট ভিসার সহজলভ্যতা বাড়ানোর অনুরোধ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত হয়। পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি প্রাইম মিনিস্টার ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ফার্স্ট নীতির অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আলোচনায় সাম্প্রতিক সময়ে সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা ত্বরান্বিত করা এবং বাণিজ্য, শক্তি, অবকাঠামো ও পিপিপি প্রকল্পে সহযোগিতা জোরদারের বিষয়ে মনোযোগ দেওয়া হয়। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা আলোচনায়।

এর আগে, রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী শীর্ষ পর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মের নিয়মিত বৈঠক আয়োজনের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব জোর দেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   আরব  আমিরাত  শ্রম  ভিসা  চালু  অনুরোধ  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: