দুর্নীতি দমন ও সততার সঙ্গে কাজের প্রতিশ্রুতি ঢাকার দুই সিটির প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন নিয়োগ পাওয়া প্রশাসক আবদুস সালাম দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন বলে জানিয়েছেন।

2026-02-24T23:19:23+00:00
2026-02-24T23:19:23+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
দুর্নীতি দমন ও সততার সঙ্গে কাজের প্রতিশ্রুতি ঢাকার দুই সিটির প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ পিএম   (ভিজিট : ১৩১)
মঙ্গলবার ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটির দুই প্রশাসক একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। সংগৃহীত ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন নিয়োগ পাওয়া প্রশাসক আবদুস সালাম দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন বলে জানিয়েছেন। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান প্রতিশ্রুতি দিয়েছেন সততার সঙ্গে দায়িত্ব পালনের। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটিতে নিয়োগ পাওয়া এ দুই প্রশাসক একইসঙ্গে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নতুন এই দুই প্রশাসক সেখানেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম বলেন, ‘দুর্নীতি দমনের জন্য জিরো টলারেন্স থাকবেন। যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে, তাহলে সেগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সামনের দিকে যাতে কোনো দুর্নীতি, কোনো অনাচার না হতে পারে, সেই চেষ্টাও থাকবে।’ 


তিনি বলেন, ‘দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস মোকাবিলা করাকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। এ ছাড়া, অতীতে বিভিন্ন করপোরেশন ঠিকঠাক কাজ করেনি। নগরে মশার যে সমস্যা, বলা চলে প্রতিটি মহানগরী অপরিষ্কার-অপরিচ্ছন্ন। তাই মশাসহ অন্যান্য সমস্যা সমাধান করে দ্রুত জনগণের ক্ষমতা জনগণের কাছে অর্পণ করা হবে।’ 

নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘মশা নিয়ন্ত্রণ শুধু সিটি করপোরেশনগুলোর একার দায়িত্ব নয়। জনগণকেও সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সিটি করপোরেশন করতে পারবে না, যদি নাগরিকেরা সচেতন না হন।’ 

ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘অনেক এলাকায় সিটি করপোরেশনের উন্নয়নকাজ এখনো শেষ হয়নি। দায়িত্ব গ্রহণ করে এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে। আর যেখানে যেখানে অব্যবস্থাপনা রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হবে। নিয়মতান্ত্রিকভাবে তিনি তার কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে করবেন বলেও জানান।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   দুর্নীতি দমন  সততা  প্রতিশ্রুতি  ঢাকা  দুই সিটি  প্রশাসক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: