‘বিএনপির নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত

2026-02-26T15:29:32+00:00
2026-02-26T15:29:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
‘বিএনপির নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম 
ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান। ছবি : সংগৃহীত
দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি স্পষ্টভাবে বলেছেন, বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়ালে তাকে আগে গ্রেফতার করতে হবে- সে দলেরই হোক বা না হোক।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণমানুষের দল। জনগণ আস্থা রেখেই দলকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে। তাই জনগণের সেবা নিশ্চিত করা এবং তাদের প্রত্যাশা পূরণ করা সরকারের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অঙ্গীকার নিয়েই কাজ শুরু করেছেন।
আরও পড়ুন

সভায় প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা কোনোভাবেই বরদাশত করা হবে না। দুর্নীতির ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া যাবে না। তার ভাষায়, ‘সে যদি আমার দলের লোকও হয়, তাকেও আগে গ্রেফতার করুন।’

তিনি আরও বলেন, ২০২৪ সালে যে চেতনায় দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, সেই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সাভারের উন্নয়ন নিয়ে প্রস্তাবনা তুলে ধরেন। সেগুলো মনোযোগ দিয়ে শোনেন আমান উল্লাহ আমান এবং বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সব মিলিয়ে দলীয় শৃঙ্খলা ও প্রশাসনিক কঠোরতার বার্তা দিয়েই বক্তব্য শেষ করেন এই নবনির্বাচিত সংসদ সদস্য।

এএডি/


  বিষয়:   বিএনপি  অন্যায়  গ্রেফতার  আমান উল্লাহ আমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: