বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার শতকরা ৬৬ দশমিক ৭৩ শতাংশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হাবিবুল্যাহ মাহামুদ এ ফল ঘোষণা করেন।
তিনি জানান, ছয়টি সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ছিল ২ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন এবং পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ছিল ২ লাখ ২০ হাজার ২১৪ জন।
এ ছাড়া, চূড়ান্ত পরীক্ষায় ৪০ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৭ হাজার ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সে অনুযায়ী পরীক্ষায় পাসের হার শতকরা ৬৬ দশমিক ৭৩ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৪ হাজার ৬৬৭ জন ছাত্র এবং ১২ হাজার ৩৪১ জন ছাত্রী।
সময়ের আলো/এনএ