সাবেক এমপি সানজিদার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

জাতীয়

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় ঢাকা-৪ (কদমতলী ও শ্যামপুর) আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ

2026-03-01T15:19:20+00:00
2026-03-01T15:19:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
সাবেক এমপি সানজিদার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ৮২)
সংগৃহীত ছবি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় ঢাকা-৪  (কদমতলী ও শ্যামপুর) আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

রোববার (১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।



এদিন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন অভিযোগ সংশ্লিষ্ট সানজিদার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। দুদকের কাছে বিশ্বস্ত তথ্য রয়েছে যে, তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাবেক এমপি  সানজিদা খানম  বিদেশ  নিষেধাজ্ঞা  দুদক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: