সীমান্ত ব্যাংকে সারা দেশে চাকরির সুযোগ, ১৮ বছর হলেই আবেদন

সময়ের আলো ডেস্ক

চাকরি

বেসরকারি খাতের সীমান্ত ব্যাংক পিএলসি তাদের কার্ড ও রিটেইল কালেকশন বিভাগে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘কালেকশন এক্সিকিউটিভ’ পদে ব্যাংকটি

2026-03-03T17:08:05+00:00
2026-03-03T17:08:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
চাকরি
সীমান্ত ব্যাংকে সারা দেশে চাকরির সুযোগ, ১৮ বছর হলেই আবেদন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ৯৭)
সীমান্ত ব্যাংক পিএলসি। ছবি : সংগৃহীত
বেসরকারি খাতের সীমান্ত ব্যাংক পিএলসি তাদের কার্ড ও রিটেইল কালেকশন বিভাগে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘কালেকশন এক্সিকিউটিভ’ পদে ব্যাংকটি দক্ষ কর্মী খুঁজছে। অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চুক্তিভিত্তিক বা স্থায়ী পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৫ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কালেকশন এক্সিকিউটিভ—কার্ডস অ্যান্ড রিটেইল (TAO/AO/JO)।
পদ পদসংখ্যা : নির্ধারিত নয়। 
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ ৪ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
বয়স: প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
দক্ষতা: গ্রাহকদের সঙ্গে বকেয়া আদায়ের বিষয়ে টেলিফোন ও সরাসরি যোগাযোগের মাধ্যমে নেগোসিয়েশন করার দক্ষতা থাকতে হবে।


প্রধান দায়িত্বসমূহ : নিযুক্ত কর্মকর্তাদের প্রধান কাজ হবে বকেয়া পাওনা আদায়ের জন্য গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। প্রয়োজনে গ্রাহকের আবাসিক বা ব্যবসায়িক ঠিকানা এবং বন্ধকী সম্পত্তি পরিদর্শন করে তথ্য সংগ্রহ ও পাওনা আদায়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া নিয়মিত রিকভারি রিপোর্ট সুপারভাইজারকে প্রদান করতে হবে।

কর্মস্থল ও সুযোগ-সুবিধা : নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এ ছাড়া ব্যাংকের মানবসম্পদ নীতিমালা অনুযায়ী অন্যান্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।


আবেদনপ্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সীমান্ত ব্যাংক  চাকরি  আবেদন 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: