হঠাৎ ঢামেকে ভিজিট করে চমকে দিলেন স্বাস্থ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক ভিজিট করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় বেশকিছু অসংগতির কারণ চিহ্নিত করে হাসপাতাল

2026-03-04T12:12:13+00:00
2026-03-04T12:12:13+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হঠাৎ ঢামেকে ভিজিট করে চমকে দিলেন স্বাস্থ্য মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:১২ পিএম 
স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক ভিজিট করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় বেশকিছু অসংগতির কারণ চিহ্নিত করে হাসপাতাল পরিচালককে সেগুলো সমাধানের তাগিদ দেন তিনি। 

বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে যান এবং ঢাকা মেডিকেলে পুরাতন ভবনের বেশকিছু ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।

Advertisement
পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানে রোগীর তুলনায় সুযোগ-সুবিধা কম। আরও ডাক্তার দরকার। স্টাফ, নার্সদেরও অপ্রতুলতা রয়েছে। 


তিনি আরও বলেন, আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকা ভরা, এখন সেটি কম। রোগীরা অনেক মেডিসিন পাচ্ছে না, এমন কমপ্লেইন রয়েছে। একটি বাদে বাকি অপারেশন থিয়েটার উন্নত না। এনেস্থেসিয়ার ডাক্তারের সল্পতা রয়েছে। হাসপাতালের বেডসিট-সহ বিভিন্ন কাপড় নিম্ন মানের ওয়াশ করানো হয়। এজন্য পরিচালককে বলেছি, বিল কেটে নেওয়ার কথা। আমরা সিমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেব। সারা দেশের হাসপাতাল নিয়ে বিগ প্ল্যান রয়েছে বলেও জানান তিনি। 

এসময় মন্ত্রী বলেন, আজকে আমি কোন দালাল দেখিনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দেব না। দালালদের কঠোর হস্তে দমন করা হবে। 


/ইউএমএইচ
  বিষয়:   স্বাস্থ্য মন্ত্রী  সরদার মো. সাখাওয়াত হোসেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: