ইরান যুদ্ধের মধ্যেই ইকুয়েডরে সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে মাদক সন্ত্রাস দমনে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।বুধবার (৪ মার্চ)

2026-03-05T09:54:39+00:00
2026-03-05T09:55:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধের মধ্যেই ইকুয়েডরে সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৫৪ এএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ৯:৫৫ এএম
ইরান যুদ্ধের মধ্যেই ইকুয়েডরে সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে মাদক সন্ত্রাস দমনে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৪ মার্চ) মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, ইকুয়েডরের সঙ্গে সমন্বয় করে দেশটিতে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইকুয়েডরে ‘চিহ্নিত সন্ত্রাসী সংগঠনগুলো’র বিরুদ্ধে অভিযান শুরু করে। 

মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান এক বিবৃতিতে বলেন, এই অভিযান লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতির শক্ত উদাহরণ।

বিবৃতির সঙ্গে প্রকাশ করা ভিডিওতে সামরিক হেলিকপ্টারের উড্ডয়ন এবং আকাশ থেকে তোলা নজরদারি ছবিও দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র সরাসরি লড়াইয়ে অংশ নিচ্ছে না। বরং ইকুয়েডরের সেনাদের লজিস্টিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে।

হোয়াইট হাউসের সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, দীর্ঘদিন ধরে পুরো অঞ্চলের নাগরিকদের ওপর ভয়, সহিংসতা ও দুর্নীতি চাপিয়ে দেওয়া মাদক-সন্ত্রাসীদের মোকাবিলায় আমরা একসঙ্গে কঠোর পদক্ষেপ নিচ্ছি।

গত বছরের সেপ্টেম্বরে ভেনেজুয়েলাকে ঘিরে মাদকবিরোধী অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এই অভিযানে এখন পর্যন্ত হামলা চালিয়ে কয়েক ডজন জাহাজ বা নৌকা ধ্বংসে করেছে মার্কিন বাহিনী। এতে কয়েকশ মানুষ নিহত হয়েছেন। একে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ অভিহিত করে এর নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক অধিকার সংগঠনগুলো।

ইকুয়েডরে যৌথ অভিযানের ঘোষণাকে ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী সামরিক অভিযানের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। ঘোষণার দুইদিন আগে গত সোমবার (২ মার্চ) ইকুয়েডরের রাজধানী কুইটোতে দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ডোনোভান।

এর আগে পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের সম্মতি না নিয়েই যুদ্ধ শুরু করায় বিরোধীদের তোপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ইরান  মধ্যপ্রাচ্য  ইকুয়েডর  যুক্তরাষ্ট্র  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: