সার্জেন্ট পদে পুলিশে নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

সময়ের আলো ডেস্ক

চাকরি

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশপদের নাম: সার্জেন্ট (নারী ও পুরুষ)শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে।দক্ষতা:

2026-03-05T17:38:36+00:00
2026-03-05T17:38:36+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
চাকরি
সার্জেন্ট পদে পুলিশে নিয়োগ, স্নাতক পাসেই আবেদন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ২২০)
গাড়ির কাগজ চেক করছেন দুইজন নারী পুলিশ সার্জেন্ট। ছবি : সংগৃহীত
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
পদের নাম: সার্জেন্ট (নারী ও পুরুষ) 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে।
দক্ষতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।

বয়সসীমা: ২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০২ এপ্রিল ২০২৬


  বিষয়:   চাকরি  সরকারি চাকরি  পুলিশ 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: