সাতক্ষীরায় এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের মামলা

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে

2026-03-05T17:43:25+00:00
2026-03-05T17:43:25+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের মামলা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৬৫)
সংগৃহীত ছবি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। স্ত্রী মুক্তি সরকার (৩৫) বাদী হয়ে গত ৪ মার্চ আশাশুনি থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার (৩৭), ফাগুনী সুমি কাসারী (২৫), উষা রাণী জোয়ার্দার (৬৫), পরিমল কুমার জোয়ার্দার (৭০) ও পরিতোষ কুমার জোয়ার্দার (৩২)।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০১৬ সালে আদালতের মাধ্যমে এবং পরবর্তীতে ২০২২ সালে পারিবারিকভাবে হিন্দু রীতিনীতি অনুযায়ী বিজয় কুমার জোয়ার্দারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই বিজয়ের আবদার অনুযায়ী বিভিন্ন আসবাবপত্র ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ টাকার উপঢৌকন প্রদান করে মুক্তির পরিবার। তবে সম্প্রতি নিজ গ্রামে ঘরবাড়ি নির্মাণের জন্য বিজয়ের পক্ষ থেকে নতুন করে আরও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। এই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মুক্তির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।


মুক্তি সরকার আরও অভিযোগ করেন, অতীতে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে গর্ভপাতে বাধ্য করা হয়েছিল। এ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তিনি চিকিৎসার জন্য ভারতের চেন্নাই যান। ভারত থেকে ফিরে গত ২৩ ফেব্রুয়ারি তিনি আশাশুনিতে এসিল্যান্ডের সরকারি বাসভবনে অবস্থানকালীন আবারও যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হন। অভিযোগে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি সকালে তাকে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়া এজাহারে ২নং আসামির সঙ্গে বিজয় কুমার জোয়ার্দারের বিবাহবহির্ভূত সম্পর্ক ও দ্বিতীয় বিয়ের বিষয়েও অভিযোগ আনা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম আহমেদ খান সময়ের আলোকে বলেন, এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দার এর বিরুদ্ধে তার স্ত্রী মুক্তি সরকার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেছেন। এসআই আলমঙ্গীর হোসেন মামলাটি তদন্ত করছেন।

বিজয় কুমার জোয়ার্দার খুলনা বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সময়ের আলো/জোই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: