জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এটি

2026-03-12T11:14:52+00:00
2026-03-12T12:13:21+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:১৪ এএম  আপডেট: ১২.০৩.২০২৬ ১২:১৩ পিএম  (ভিজিট : ১০৩)
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এটি ২০২৬ সালের প্রথম অধিবেশন হিসেবে অনুষ্ঠিত হলো। সংসদীয় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।

সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। এ অধিবেশন আহ্বান করা হয় রাষ্ট্রপতির দ্বারা প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি। একই নির্বাচনের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হন। বিরোধী দলের নেতা নির্বাচিত হন জামায়াতে ইসলামী নেতা ডা. শফিকুর রহমান।

সংসদ গঠন ও আসন ভাগাভাগি

নতুন সংসদ গঠিত হয়েছে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করেছে, যার মধ্যে বিএনপি একাই ২০৯টি আসন পেয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৬টি আসনে জয়ী হয়েছে, যেখানে জামায়াতে ইসলামী একাই ৬৮টি আসন পেয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের নেতৃত্বসহ সকল গুরুত্বপূর্ণ পদাধিকারী নতুন। বিশ্লেষকরা মনে করছেন, নতুন সংসদ সদস্যদের অনেকেরই সংসদীয় কার্যপ্রণালী এবং আইন প্রণয়ন প্রক্রিয়ার অভিজ্ঞতা নেই। ফলে এই সংসদকে ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে।


/ইউএমএইচ



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: