ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একাই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী

2026-03-12T11:53:34+00:00
2026-03-12T12:08:33+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৩ এএম  আপডেট: ১২.০৩.২০২৬ ১২:০৮ পিএম
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একাই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি। 

বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু কায়সার কামালের নাম ডেপুটি স্পিকার পদে প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম। পরে সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটের জন্য বিষয়টি পেশ করলে কায়সার কামাল কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই জয়লাভ করে ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

এর আগে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। অধিবেশন সকাল ১১টায় শুরু হয় এবং শুরুতেই বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোস করেননি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি তার শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, তিনি জনগণের সকল অংশের প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং জানান, এ কাজে কোনো রাজনৈতিক বিরোধ নেই। এছাড়া তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন, যা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব সদস্যের পূর্ণ সমর্থন পায়।


/ইউএমএইচ


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: