নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে আলু ভর্তি ট্রাকের সঙ্গে সুপারি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও অপর চালকসহ ২ সহকারী আহত

2026-03-13T18:03:56+00:00
2026-03-13T18:03:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:০৩ পিএম 
নাটোরের বড়াইগ্রামে আলু ভর্তি ট্রাকের সঙ্গে সুপারি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত। ছবি : সময়ের আলো
নাটোরের বড়াইগ্রামে আলু ভর্তি ট্রাকের সঙ্গে সুপারি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও অপর চালকসহ ২ সহকারী আহত হয়েছেন। 

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম জামাল সরদার (৩৫)। সে আলুবাহী ট্রাকের চালক ছিলেন এবং সে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বাগেরহাট থেকে নাটোরগামী আলুভর্তি ট্রাক ও নাটোর থেকে পাবনাগামী সুপারি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহত অপর চালক ও দুই সহকারীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত সব প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক দুইটিকেও জব্দ করা হয়েছে।    

সময়ের আলো/জোই  



  বিষয়:   নাটোর  ট্রাক  সংঘর্ষ  চালক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: