পাম্পে তেল নিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল ২ জনের

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী সদর উপজেলায় ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন।রোববার (১৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর উপজেলার

2026-03-16T09:55:39+00:00
2026-03-16T09:55:39+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ
পাম্পে তেল নিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল ২ জনের
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৫৫ এএম 
সপ্তবর্ণা ফিলিং স্টেশন। ছবি : সময়ের আলো
রাজবাড়ী সদর উপজেলায় ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়ার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) ও ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে আসেন। এসময় ট্রাক থেকে নেমে তিনি ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। অন্যদিকে ঢাকা থেকে বেনাপোলগামী ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাক সিরিয়ালে রেখে ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 


রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হারুন-অর-রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখান থেকে ময়নাতদন্ত করা হবে। 

এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


  বিষয়:   রাজবাড়ী  গোয়ালন্দ  পাম্প  তেল  ট্রাক চাপা  প্রাণ গেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: