দায়িত্ব নেওয়ার মাত্র ২৮ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও প্রশাসনিক সংস্কারে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন। তার উপদেষ্টা মাহদী আমিন মঙ্গলবার (১৭ মার্চ) ফেসবুকে এক বিস্তারিত পোস্টে এই সময়কালের ২৮টি কর্মসূচি তুলে ধরেছেন।
মাহদী আমিন উল্লেখ করেছেন, এই ২৮ দিনের কর্মপর্ব শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি জনগণের প্রতি সরকার ও প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার স্পষ্ট প্রমাণ। পদক্ষেপগুলো স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় মূল্যবোধের বিভিন্ন অঙ্গনকে আলোকিত করেছে।
সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা
ফ্যামিলি কার্ড : ৩৭,৫৬৭ পরিবারকে কার্ড দেওয়া হয়েছে, প্রতি পরিবারে মাসিক ২,৫০০ টাকা সহায়তা।
ধর্মীয় সেবকদের সম্মানী : ৪,৯০৮ মসজিদ, ৯৯০ মন্দির, ১৪৪ বৌদ্ধবিহার ও ৩৯৬ গির্জার সেবকরা মাসিক বেতন পাচ্ছেন।
ঈদে ত্রাণ ও উপহার বিতরণ : অসহায়দের শাড়ি, থ্রিপিস, হাজি রুমাল এবং পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার।
প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা : দরিদ্রদের কাছে সম্পদ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চালু।
কৃষি ও গ্রামীণ অর্থনীতি
কৃষক কার্ড ও ঋণ মওকুফ : ২৭,০০০ কৃষককে কার্ড ও ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ঋণ মওকুফ।
খাল খনন কর্মসূচি : ২০,০০০ কিলোমিটার খাল ও জলাশয় খননের মাধ্যমে সেচ ও জলাবদ্ধতা সমস্যা সমাধান।
প্রশাসনিক সংস্কার ও সুশাসন
সাপ্তাহিক অফিস ও অফিস সময় : শনিবারও প্রধানমন্ত্রীর অফিস; কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক।
ভিভিআইপি প্রটোকল হ্রাস : সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থার সহজীকরণ।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত : উচ্চ পর্যায়ের উপস্থিতি সীমিত।
এমপিদের বিশেষ সুবিধা বাতিল : শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত।
অর্থনীতি ও বাজার স্থিতিশীলতা
বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা : রমজান ও ঈদে মূল্য নিয়ন্ত্রণ।
বিদেশি বিনিয়োগ সহজীকরণ : ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়।
শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ : রপ্তানিমুখী শিল্পে বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ।
রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু : কর্মসংস্থান বৃদ্ধি।
শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
পুনর্ভর্তি ফি বাতিল ও লটারি বাতিল : আধুনিক ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকার চালু।
বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা : সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি।
ধর্মীয় শিক্ষক নিয়োগ : ৯,০০০ শিক্ষক নিয়োগ।
ক্রীড়া ও শিশু-কিশোরের উদ্যোগ : নতুন কুঁড়ি কর্মসূচি ও ক্রীড়া শিক্ষক নিয়োগ।
স্বাস্থ্য ও জনকল্যাণ
ই-হেলথ কার্ড ও চিকিৎসাকেন্দ্র : ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০% নারী।
ডেঙ্গু প্রতিরোধ অভিযান : সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা
চাঁদাবাজি ও অপরাধ দমন : দ্রুত পদক্ষেপ।
নারীর নিরাপত্তা : সম্পূর্ণ নারী পরিচালিত পিংক বাস, সাইবার বুলিং প্রতিরোধ।
রাষ্ট্রীয় শৃঙ্খলা ও মূল্যবোধ
রাষ্ট্রীয় ইফতার সীমিতকরণ ও বিদ্যুৎ সাশ্রয়।
অবৈধ দোকান উচ্ছেদ।
ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু।
বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ওয়াইফাই।
মাহদী আমিন লেখেন, এই ২৮ দিনে নেওয়া পদক্ষেপগুলো প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমের প্রমাণ, যা সাধারণ মানুষের আশা, স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করছে। তিনি জানান, ‘সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
এএডি/