বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানবর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন।মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ

2026-03-17T15:47:43+00:00
2026-03-17T15:47:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩:৪৭ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। 

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ এবং ঢাকার দুই সিটি প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বজ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা প্রধানমন্ত্রী সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনারর জন্য যারা কাজ করে তাদেরকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস দিয়েছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের। 

আব্দুস সালাম বলেন, সিটি করপোরেশনের জন্য থোক বরাদ্দ এখনও পাইনি। রাজস্ব বাড়াতে চেষ্টা চলছে।

ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাস্তা ঘাটের উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করবো। মশা নিধনে নানা কার্যক্রম নেয়া হয়েছে। শুধু ওষুধে কাজ হবে না। খাল পরিষ্কার করছি। বর্ষার আগে মশা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।

বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা অটোমেশন-পরিবহণ ব্যবস্থায় উন্নয়নে ইলেকট্রনিক থ্রি হুইলারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। পরিবহন যন্ত্র আমদানির চেয়ে দেশে তৈরির কথা বলেছেন।

/এমএইচআর


  বিষয়:   বর্জ্য অপসারণ  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: