ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মানজুর, সম্পাদক লিটন ইসলাম

ঢাবি প্রতিনিধি

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কালের কণ্ঠের ঢাকা

2026-03-17T19:42:46+00:00
2026-03-17T19:42:46+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মানজুর, সম্পাদক লিটন ইসলাম
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:৪২ পিএম 
মানজুর হোছাঈন মাহি (বামে) এবং লিটন ইসলাম। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে বেলা ১১টা ৫০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ২টা ৩০ মিনিটে শেষ হয়। পরে গণনা শেষে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার, ডুজার সাবেক সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এসময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রিয়াদুল করিম, ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান, ডুজার বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে স্বশরীরে ৩১ জন এবং পোস্টাল ব্যলটে ১০ জন ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ মানজুর হোছাঈন মাহি ৩০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে লিটন ইসলাম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মাহাথীর মোহাম্মদ (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ উদ্দিন (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক নাইমুর রহমান ইমন (ডেইলি অবজারভার) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে বোরহান উদ্দিন (চ্যানেল ২৪), সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন) ও মোহাম্মদ সাহেদুল ইসলাম (টাইমস অব বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার নূরুল করিম ভূইয়া নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, "ভুজা সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। আশা করি, নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।"

/এমএইচআর 
  বিষয়:   ঢাবি সাংবাদিক সমিতি  কমিটি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: