হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তপ্ত রোদের পর হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা।বুধবার (১৮ মার্চ)সন্ধ্যার পর থেকে শহরের বিভিন্ন স্থান থেকে বৃষ্টিপাতের খবর পাওয়া

2026-03-18T21:29:49+00:00
2026-03-18T21:29:49+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:২৯ পিএম 
সংগৃহীত ছবি
তপ্ত রোদের পর হঠাৎ ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। 

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর থেকে শহরের বিভিন্ন স্থান থেকে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। 

Advertisement
এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৪ দিন সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

​আবহাওয়া সংস্থাটি জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি এখন দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। 

বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, রংপুর, রাজশাহী ও চট্টগ্রামসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

​বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি সাত বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

​শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি বিভাগে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

একইভাবে শনিবার (২১ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সিলেটসহ দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

এদিনও সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   বৃষ্টি  রাজধানী  ঢাকা  শিলাবৃষ্টি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: