যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতির উপর চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২২ মার্চ) সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে নেই। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতির উপর চাপ বাড়বে।’
তিনি বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ভিন্ন ভিন্ন উৎস বের করেছে। আলাদা উৎস থেকে জ্বালানি সংগ্রহ কার্যক্রম এখনও চলমান। ব্যবস্থাপনার মাধ্যমে সরকার এই পরিস্থিতি সামাল দিতে চায়।’
তিনি আরও বলেন, ‘এবারের ঈদে জ্বালানি নিয়ে সাধারণ মানুষের ওপর কোনো চাপ পড়েনি। সবাই মুক্তভাবে ঈদ উদযাপন করেছে।’
সময়ের আলো/কেএইচও