দিনে বৃদ্ধি পাবে ঢাকার তাপমাত্রা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বৃষ্টির কারণে বুধবার রাতের কিছুটা শীতল ছিল রাজধানী। তবে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনের তাপমাত্রা বাড়ার কথা জানিয়ে আবহাওয়া অফিস।ঢাকা

2026-03-26T11:28:36+00:00
2026-03-26T12:35:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দিনে বৃদ্ধি পাবে ঢাকার তাপমাত্রা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:২৮ এএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ১২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
বৃষ্টির কারণে বুধবার রাতের কিছুটা শীতল ছিল রাজধানী। তবে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনের তাপমাত্রা বাড়ার কথা জানিয়ে আবহাওয়া অফিস।

ঢাকা ও আশপাশ এলাকার জন্য দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।
 
এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।
 
পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।


 
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ।
 
গত ২৪ ঘণ্টায় ঢাকার ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
 
এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 
সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়বে আর রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দিন  বৃদ্ধি পাবে  ঢাকার তাপমাত্রা  আবহাওয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: