‘স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, স্বাধীনতার বহু

2026-03-26T13:14:22+00:00
2026-03-26T13:14:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:১৪ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তরুণ নেতা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, স্বাধীনতার বহু প্রত্যাশা এখনো বাস্তবায়িত হয়নি, যার প্রভাব নতুন প্রজন্মকেও বহন করতে হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, স্বাধীনতার পরও কাঙ্ক্ষিত সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার অনেক দিক অপূর্ণ রয়ে গেছে। তার মতে, এসব অপূর্ণতা থেকেই সাম্প্রতিক সময়েও আন্দোলন-সংগ্রামের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং নতুন প্রজন্মকে ত্যাগ স্বীকার করতে হয়েছে।
আরও পড়ুন

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আদর্শ এবং ২০২৪ সালের গণআন্দোলনের চেতনা- দুইয়ের সমন্বয়ে একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ে তোলাই এখন সময়ের দাবি। এ লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ, বীরাঙ্গনা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মূল লক্ষ্য পূরণ করাই হবে বর্তমান প্রজন্মের প্রধান দায়িত্ব।

এএডি/


  বিষয়:   ভোট  স্বাধীনতা  বিরোধী  উত্থান  ভবিষ্যৎ  সতর্কবার্তা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: