গরম নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে বজ্রসহ

2026-03-27T16:46:57+00:00
2026-03-27T16:46:57+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
গরম নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৫১)
দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ছবি : সংগৃহীত
সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার হয়েছে বলে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরও জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে, যা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতও হয়েছে বান্দরবানে, ২১ মিলিমিটার।

আবহাওয়ার এ পরিস্থিতিতে গরমের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে দিনের বেলায় বাইরে বের হলে রোদ ও গরমে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   গরম  আবহাওয়া অধিদফতর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: