বিএনপির রাজনীতি নিয়ে তীব্র কটাক্ষ মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির অতীত ও বর্তমান অবস্থান তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।মঙ্গলবার

2026-03-31T08:58:17+00:00
2026-03-31T09:11:17+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বিএনপির রাজনীতি নিয়ে তীব্র কটাক্ষ মামুনুল হকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:৫৮ এএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ৯:১১ এএম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি : সংগৃহীত
দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির অতীত ও বর্তমান অবস্থান তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন।
পোস্টে তিনি ১৯৯১ সালের শুরুর দিকের রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করিয়ে দেন। তার ভাষ্য অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতায় সে সময় সবচেয়ে জোরালো সাংবিধানিক ও আইনি আপত্তি তুলেছিল বিএনপি। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক চাপের মুখে একই দলই আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইন আকারে প্রণয়ন করে।

মামুনুল হক আরও উল্লেখ করেন, ২০১৪-২০২৪ পর্যন্ত আবার সেই দলটিই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে। এই ধারাবাহিক অবস্থান পরিবর্তনকে কেন্দ্র করে তিনি প্রশ্ন তোলেন- রাজনীতিতে নীতির চেয়ে কৌশলই কি বেশি প্রাধান্য পাচ্ছে?
আরও পড়ুন

তার পোস্টের শেষাংশে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, যারা বারবার অবস্থান বদলায়, তারাই রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলা করে নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করে। এ বিষয়ে জনমত জানার আহ্বানও জানান তিনি।

মামুনুল হকের সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
১৯৯১-১৯৯৬
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বেশি আইনি ও সাংবিধানিক বক্তব্য দিয়েছিল কারা, জানেন?
বিএনপি!
১৯৯৬
এরপরে চাপে পড়ে তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করেছিল কারা, জানেন?
সেটাও বিএনপি!
২০১৪-২০২৪
তারপরে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বেশি কান্নাকাটি করেছিল কারা, জানেন?
তাও বিএনপি!
২০২৬-?
পানি সবচেয়ে বেশি ঘোলা করে পান করে কারা,
সেটা কি জানেন?
জানলে মন্তব্য করুন!

এএডি/
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: