পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যে মজুত বাড়াতে সরকার তৎপর আছে।
সোমবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘মজুত বাড়াতে ভারত, রাশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। এছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আমদানির চেষ্টা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এ সময় কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরির চেষ্টা রুখতে ব্যবস্থা নেওয়া।’
তিনি আরও বলেন, ‘জ্বালানি মজুত ১ মাসের আছে। মজুত যাতে আরও বাড়াতে পারি, সেই ডিপ্লোম্যাসি চলছে।’
সময়ের আলো/কেএইচও