সামরিক সরঞ্জামবোঝাই ইসরায়েলগামী বিমানগুলো ফ্রান্স তার ভূখণ্ডের ওপর দিয়ে যেতে দেয়নি বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশালে এক পোস্টে তিনি বলেছেন, ফ্রান্স ইরানের কসাইদের ব্যাপারে কোনো সহযোগিতা করছে না। আমেরিকা এসব মনে রাখবে।
শুধু তাই নয় ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় যুক্তরাজ্যসহ মিত্রদেশগুলোর সমালাচোনা করেছেন ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যেসব দেশ হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, যেমন যুক্তরাজ্য—যারা ইরান যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত থেকেছে, তাদের জন্য আমার পরামর্শ আছে। প্রথমত, আমাদের কাছ থেকে (জেট ফুয়েল) কিনুন, আমাদের প্রচুর আছে এবং দ্বিতীয়ত, দেরিতে হলেও কিছুটা সাহস গড়ে তুলুন, (হরমুজ) প্রণালিতে যান এবং দখল নিয়ে নিন।’
সূত্র: বিবিসি।
সময়ের আলো/এআর