স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার ৩ সন্তানের জননীকে মুক্তির নির্দেশ

আদালত প্রতিবেদক

জাতীয়

‎আওয়ামী লীগের পক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার তিন সন্তানের জননী তাহমিনা আক্তারকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।‎‎বুধবার

2026-04-01T21:39:01+00:00
2026-04-01T21:39:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার ৩ সন্তানের জননীকে মুক্তির নির্দেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:৩৯ পিএম 
তাহমিনা আক্তার। ছবি : সংগৃহীত
‎আওয়ামী লীগের পক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার তিন সন্তানের জননী তাহমিনা আক্তারকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।
‎বুধবার (১ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি এ নির্দেশ দেন। 

এদিন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ঢাকা জেলার (দক্ষিণ) এসআই আব্দুল মুক্তালিব এ প্রতিবেদন জমা দেন।

‎‎প্রতিবেদনে বলা হয়, তিন কন্যা সন্তানের মা তাহমিনা আক্তার ঢাকাতে ভাড়া বাসায় থাকেন। তার স্বামী প্রবাসী। তবে স্বামীর সাথে সম্পর্ক ভালো না। পিতা-মাতা ও পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। গত ২৬ মার্চ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তি ভুল বুঝিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের উদ্দেশ্য ছবি তোলার জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার জন্য নিয়ে যায়। ‎


চলমান দেশের রাজনৈতিক পরিস্থিতি না বুঝে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন উল্লেখ করে আব্দুল মুক্তালিব বলেন, প্রকৃতপক্ষে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কোনো কার্যক্রমে জড়িত নন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

‎‎এর আগে গত ২৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাহমিনাকে আটক করে পুলিশ। এ সময় ওই নারীর সঙ্গে তার তিন সন্তানও ছিল। পরদিন ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। 

গত সোমবারও তার জামিন আবেদন নামঞ্জুর হয়। এরপরই তাকে অব্যাহতির সুপারিশ করে দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে আদালত তাহমিনাকে মুক্তির আদেশ দিল।

এফআর


  বিষয়:   স্মৃতিসৌধ  শ্রদ্ধা  গ্রেফতার  জননী  মুক্তি  নির্দেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: