সাপ্তাহিক ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত আসতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের জ্বালানি খাতে চাপ বাড়তে থাকায় ব্যয় কমাতে বিকল্প কৌশল খুঁজছে সরকার। এর অংশ হিসেবে সরকারি অফিসের সাপ্তাহিক ছুটি বাড়ানো

2026-04-02T13:39:16+00:00
2026-04-02T13:39:16+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সাপ্তাহিক ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত আসতে পারে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১:৩৯ পিএম 
প্রতীকী ছবি
দেশের জ্বালানি খাতে চাপ বাড়তে থাকায় ব্যয় কমাতে বিকল্প কৌশল খুঁজছে সরকার। এর অংশ হিসেবে সরকারি অফিসের সাপ্তাহিক ছুটি বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর মতো সিদ্ধান্ত আসতে পারে আজকের মন্ত্রিসভার বৈঠক থেকে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে এসব প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে আমদানি কমে যাওয়ায় বিদ্যমান মজুদ দিয়েই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। এতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় চাপ বাড়ছে।
আরও পড়ুন

সরকারি সূত্রে জানা গেছে, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে কর্মদিবস কমিয়ে ছুটির দিন বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে। এতে অফিস কার্যক্রম সীমিত করে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে স্কুল-কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর প্রস্তাবও আলোচনায় রয়েছে। এতে যাতায়াত কমে জ্বালানি খরচ হ্রাস পাবে।

এএডি/
  বিষয়:   সাপ্তাহিক ছুটি  বৃদ্ধি  সিদ্ধান্ত  আজ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: