রাজধানীর খিলগাঁও তিলপা-পাড়া এলাকার একটি বাসায় সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকালে খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মা নার্গিস(৩৫) ও ছেলে মাহিম (৫)।
তিনি বলেন, ‘বিকালে খবর পেয়ে খিলগাঁও তিলপাপাড়ার বাসায় যাই। সেখানে মা ও ছেলের মরদেহ পাওয়া যায়।’
প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজি চালক স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে মা তার ৫ বছরের শিশু সন্তানকে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছে।
মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
সময়ের আলো/কেএইচও