ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক চলছে

2026-04-04T12:02:24+00:00
2026-04-04T12:41:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:০২ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ১২:৪১ পিএম
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক চলছে বলে জানা গেছে।

শনিবার (৪ মার্চ) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। 

এ বৈঠকে স্থান পেয়েছে দেশের শীর্ষ ৯ ব্যবসায়ী। তারা হলেন- ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, প্রাণ আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান, র‌্যাংকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং এসিআই এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা। 


প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে চলমান জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে, যা শিল্পোৎপাদন ব্যাহত করার পাশাপাশি পরিচালন ব্যয় বাড়িয়ে দিয়েছে।

এ ছাড়াও এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে প্ল্যাটফর্মটি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  বৈঠক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: