আদালতে পড়ে গিয়ে চিৎকার করলেন সাবেক স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আদালতের কার্যক্রম শেষে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সিঁড়ি দিয়ে নামানোর সময় আইনজীবী ও সংবাদকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। ভিড়ের

2026-04-07T20:53:38+00:00
2026-04-07T20:53:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আদালতে পড়ে গিয়ে চিৎকার করলেন সাবেক স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
আদালতের কার্যক্রম শেষে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সিঁড়ি দিয়ে নামানোর সময় আইনজীবী ও সংবাদকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে তিনি সিঁড়িতে পড়ে যান এবং যন্ত্রণায় চিৎকার করে ওঠেন শিরিন শারমিন। এ সময় কর্তব্যরত নারী পুলিশ সদস্যরা তাকে টেনে তুলে প্রিজন ভ্যানে নিয়ে যান। 

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতে এ ঘটনা ঘটে। এর আগে শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার রিমান্ড ও জামিন উভয় আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তায় শিরিন শারমিনকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বলেন, শিরীন শারমিন ফ্যাসিবাদের অন্যতম কুশীলব ছিলেন। আন্দোলনের সময় রক্তক্ষয়ী হামলার নেপথ্য পরিকল্পনা জানতে তাকে রিমান্ডে নেওয়া জরুরি। 

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মামুন বলেন, শিরীন শারমিন চৌধুরী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নারী এবং পেশায় আইনজীবী। ঘটনার ১০ মাস পর এই মামলাটি করা হয়েছে এবং তিনি নিজে থেকেই পদত্যাগ করেছিলেন। মানবিক দিক বিবেচনায় তার জামিন হওয়া উচিত। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 


২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে আজিমপুর সরকারি কলোনির ভেতরে গুলিবর্ষণে মো. আশরাফুল (ফাহিম) স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং শিরীন শারমিনসহ অন্যান্য আসামিদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালানো হয়। মামলার ৩ নম্বর আসামি হিসেবে গত রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, শিরীন শারমিন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অন্যতম কুশীলব ছিলেন এবং তার পরিকল্পনাতেই সহিংস ঘটনাগুলো ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   আদালত  চিৎকার  সাবেক  স্পিকার  আদালত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: