নিয়োগ দেবে এসিআই মোটরস, রয়েছে নানা সুবিধা

সময়ের আলো ডেস্ক

চাকরি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

2026-04-09T12:24:50+00:00
2026-04-09T12:24:50+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
চাকরি
নিয়োগ দেবে এসিআই মোটরস, রয়েছে নানা সুবিধা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:২৪ পিএম 
সংগৃহীত ছবি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার (৮ এপ্রিল) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, টি/এ, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। চলুন দেখে নেওয়া যাক পুরো বিজ্ঞপ্তি-

Advertisement
প্রতিষ্ঠানের নাম : এসিআই মোটরস লিমিটেড
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
পদসংখ্যা : ১টি 

শিক্ষাগত যোগ্যতা : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/অটোমোবাইলে বিএসসি
অন্যান্য যোগ্যতা : খুচরা যন্ত্রাংশ, মার্কেটিং ক্যাম্পেইন, প্রচারমূলক কার্যক্রম এবং ডিলার স্কিম পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা। 
অভিজ্ঞতা : ৭ থেকে ১০ বছর 

চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে 
প্রার্থীর ধরন : শুধু পুরুষ 
বয়সসীমা : ২৪ থেকে ৩২ বছর 


কর্মস্থল : ঢাকা 
বেতন : আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা : গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, টি/এ, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময় : ৩০ এপ্রিল ২০২৬

সময়ের আলো/আআ
  বিষয়:   নিয়োগ  এসিআই  মোটরস  সুবিধা 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: