জানা গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি

সময়ের আলো ডেস্ক

খেলা

মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়া এই সিরিজের ম্যাচগুলো ছিল দিবারাত্রির।

2026-04-09T17:51:09+00:00
2026-04-09T17:51:09+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
জানা গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম 
জ্বালানি সংকটের কারণে বিসিবি খেলার সময়ে পরিবর্তন এনেছে। ছবি : সংগৃহীত
মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়া এই সিরিজের ম্যাচগুলো ছিল দিবারাত্রির। তবে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলার সময়ে পরিবর্তন এনেছে।

বৃৃহস্পতিবার (৯ এপ্রিল) বিসিবি জানিয়েছে, ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বেলা ১১টা থেকে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। এই সিরিজেরও সবকটি ম্যাচ হবে দিনের আলোতে। ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটা থেকে।


এর আগে, বুধবার বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তিনি বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন, ওয়ানডে ম্যাচে ১১টা অথবা সাড়ে ১১টা, টি-টোয়েন্টি বেলা ২টা অথবা আড়াইটায় হতে পারে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বাংলাদেশ  নিউজিল্যান্ড  সিরিজ  সময়সূচি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: