ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিনের একটি আলোচিত ইস্যু ছিল ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক। দায়িত্ব নেওয়ার পরপরই সেই জায়গাতেই হাত দিলেন তামিম ইকবাল। বিসিবির

2026-04-09T15:08:58+00:00
2026-04-09T15:08:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:০৮ পিএম 
বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিনের একটি আলোচিত ইস্যু ছিল ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক। দায়িত্ব নেওয়ার পরপরই সেই জায়গাতেই হাত দিলেন তামিম ইকবাল। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে প্রথম বৈঠকেই খেলোয়াড়দের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিশেষ করে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক কাঠামো দেখে বিস্ময় প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক। তার মতে, এতদিন যে পারিশ্রমিক দেওয়া হচ্ছিল, তা খেলোয়াড়দের পরিশ্রম ও ম্যাচসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নারী ক্রিকেটাররা তিন বা চার দিনের ম্যাচে পাবেন ২০ হাজার টাকা, ওয়ানডেতে ১৫ হাজার এবং টি-টোয়েন্টিতে ১০ হাজার টাকা করে ম্যাচ ফি। পাশাপাশি ঘরোয়া চুক্তিভুক্ত নারী ক্রিকেটারদের মাসিক ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।
আরও পড়ুন

শুধু নারী ক্রিকেটারই নয়, পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিকেও এসেছে বড় পরিবর্তন। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের মাসিক ভাতা ৩৫ হাজার থেকে বাড়িয়ে ৬৫ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার থেকে ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

তামিম জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়দের সঙ্গে একটি যুক্তিসঙ্গত ব্যবধান রাখার জন্যই সীমিত পরিসরে এই বৃদ্ধি করা হয়েছে।

বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা ঢাকার ক্লাব ক্রিকেট দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে নতুন মাঠ ভাড়া নিয়েও খেলা চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়েও এসেছে পরিবর্তন। জ্বালানি সাশ্রয়ের কথা মাথায় রেখে ফ্লাডলাইটের ব্যবহার কমিয়ে দিনের আলোতেই ম্যাচ শেষ করার পরিকল্পনা করছে বোর্ড।

এএডি/


  বিষয়:   ক্রিকেটার  বেতন  তামিম  দায়িত্ব  ঘরোয়া ক্রিকেটার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: