ভিজিট ভিসার মেয়াদের শেষদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুক্তরাষ্ট্রেএকজন আন্তর্জাতিক ভ্রমণকারী কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিজিটর ভিসার

2026-04-11T17:43:53+00:00
2026-04-11T17:43:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ভিজিট ভিসার মেয়াদের শেষদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে একজন আন্তর্জাতিক ভ্রমণকারী কতদিন থাকতে পারবেন, তা আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত থাকা যাবে না বলে দূতাবাসটি জানিয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে।

দূতাবাস বলছে, যতদিন থাকা যাবে, সেটি বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়। ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি পেয়েছেন, তা জানতে আই-৯৪ এ উল্লিখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ দেখতে বলা হয়েছে।


আই-৯৪ হলো- মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের পরে বিদেশি দর্শনার্থীদের জন্য সিবিপি কর্মকর্তা দ্বারা জারি করা আগমন/প্রস্থান রেকর্ড (কাগজ বা ইলেকট্রনিক)। এটি বৈধ প্রবেশের ডকুমেন্ট; যেখানে প্রবেশের তারিখ, প্রবেশের শ্রেণি এবং কত তারিখ পর্যন্ত থাকা যাবে (অনুমোদিত থাকার সময়কাল) দেখায়। অভিবাসন অবস্থা এবং কাজের অনুমোদন যাচাইয়ের জন্য এটি অপরিহার্য।


সময়ের আলো/আআ


  বিষয়:   ভিজিটর  ভিসা  মেয়াদ  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: