ঢাকায় আজ কোথায় কী?

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। রোববার (১২

2026-04-12T09:04:57+00:00
2026-04-12T09:04:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় আজ কোথায় কী?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৯:০৪ এএম 
সংগৃহীত ছবি
রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। রোববার (১২ এপ্রিল) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিন-

আইনমন্ত্রীর কর্মসূচি

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে পাসের বিষয়ে বিকেল ৩টায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। কথা বলবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ পরিচালনা করা হবে। সকাল ৮টায় বনানীর কড়াইলে এরশাদ মাঠে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।


বিএমইউ উপাচার্যের কর্মসূচি

সকাল ১০টায় বিএমইউর শহিদ ডা. মিল্টন হলে হামের প্রাদুর্ভাব, পুনরুত্থান, টিকাদান কর্মসূচি, হাম প্রতিরোধ ও ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ নিয়ে জনস্বাস্থ্য সম্পর্কিত সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

১১ দলীয় ঐক্যের কর্মসূচি

১১ দলীয় ঐক্যের উদ্যোগে বেলা ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে মুক্তিযোদ্ধা হলরুমে ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সময়ের আলো/আআ



  বিষয়:   ঢাকা  কর্মসূচি  রাজনীতি  সংগঠন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: