টানা ১৩ দিন চলবে গরমের দাপট

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশজুড়ে দীর্ঘস্থায়ী গরমের এক কঠিন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আবহাওয়া বিশ্লেষকদের মতে, এপ্রিলের মাঝামাঝি থেকেই তাপমাত্রা ক্রমশ বাড়তে বাড়তে

2026-04-13T10:02:27+00:00
2026-04-13T10:02:27+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
টানা ১৩ দিন চলবে গরমের দাপট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:০২ এএম 
প্রতীকী ছবি
দেশজুড়ে দীর্ঘস্থায়ী গরমের এক কঠিন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আবহাওয়া বিশ্লেষকদের মতে, এপ্রিলের মাঝামাঝি থেকেই তাপমাত্রা ক্রমশ বাড়তে বাড়তে তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে, যা টানা প্রায় দুই সপ্তাহ স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ বার্তা দেন।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক মাধ্যমে দেওয়া এক পূর্বাভাসে জানিয়েছেন, দেশের বেশিরভাগ অঞ্চল- বিশেষ করে রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ- আজ থেকেই তাপপ্রবাহের কবলে পড়তে পারে। একই সঙ্গে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ এলাকাতেও এই গরমের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন

তার মতে, এই পরিস্থিতি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে ১৬ এপ্রিলের পর থেকে তাপমাত্রা আরও বেড়ে গিয়ে তীব্র তাপপ্রবাহে রূপ নেওয়ার ঝুঁকি রয়েছে, যেখানে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে।

এ ধরনের আবহাওয়াকে বিশেষজ্ঞরা তিন ভাগে ভাগ করেন- ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি হলে মাঝারি এবং ৪০ ডিগ্রি বা তার বেশি হলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। সেই হিসেবে সামনে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাসেও একই ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। সংস্থাটি জানিয়েছে, এপ্রিল মাসে কয়েক দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের পাশাপাশি এক বা দুটি তীব্র তাপপ্রবাহও বয়ে যেতে পারে।

এছাড়া আবহাওয়ার এই অস্থিরতার মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একাধিক লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এএডি/

  বিষয়:   তাপমাত্রা  শীত  গরম  আবহাওয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: