রাজধানীর ডেমরা এলাকায় ছেলের ছুরিকাঘাতে মাদকাসক্ত বাবা খুন হয়েছেন। তার নাম ইসরাফিল (৫৫)।
সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন একটি বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী সুরিয়া বেগম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। বর্তমানে ডেমরা এলাকার ওই বাসায়টিতে ভাড়া থাকতেন। তার স্বামী উস্রাফিল একটি মেডিকেলে চাকরী করতো। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
আরও পড়ুন
তিনি আরও জানান, তার স্বামী ইসরাফিল বহু বছর যাবত মাদকাসক্ত। সে বলতো একটি মেডিকেলে কাজ করতো। তবে কোন মেডিকেলে কাজ করতো কখনোই বলতো না। গত পরশুদিন এবং গতকালকেও সে আমার কাছ থেকে ৫শ করে ১ হাজার টাকা নিয়েছে। আজ ভোরে আমার কাছে আবার টাকা চায়। টাকা দিতে পারবো না জানালে তার সাথে ঝগড়া হয় এবং আমাকে মারধর শুরু করে। একপর্যায়ে আমার ছোট ছেলে নূর হোসেন (১৭) প্রতিবাদ করে। এরপর বাবা ছেলের মধ্যে হাতাহাতি হলে একপর্যায়ে নূর হোসেন তার বাবার বুকে ও গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান তার স্বামী।
ডেমরা থানা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, ছেলের ছুরিকাঘাতে মাদকাসক্ত বাবা খুন হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ানো হয়েছে।
এএডি/