পহেলা বৈশাখে রিকশা-ভ্যানচালকদের ভিন্ন আয়োজন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পহেলা বৈশাখে শুধু আনুষ্ঠানিক আয়োজনেই নয়, শ্রমজীবী মানুষের অংশগ্রহণেও উৎসবের ভিন্ন এক চিত্র ফুটে উঠেছে রাজধানীতে। নয়াপল্টনে রিকশা, ভ্যান ও

2026-04-14T13:51:18+00:00
2026-04-14T13:51:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
পহেলা বৈশাখে রিকশা-ভ্যানচালকদের ভিন্ন আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:৫১ পিএম 
পহেলা বৈশাখে রিকশা-ভ্যানচালকদের ভিন্ন আয়োজন। ছবি : সংগৃহীত
পহেলা বৈশাখে শুধু আনুষ্ঠানিক আয়োজনেই নয়, শ্রমজীবী মানুষের অংশগ্রহণেও উৎসবের ভিন্ন এক চিত্র ফুটে উঠেছে রাজধানীতে। নয়াপল্টনে রিকশা, ভ্যান ও অটোচালকদের উদ্যোগে আয়োজন করা হয়েছে পান্তা-ভাতের মিলনমেলা, যা নতুন বছরের আনন্দকে দিয়েছে অন্যরকম মাত্রা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় এই ব্যতিক্রমী আয়োজন। জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ।

আয়োজকদের মতে, পহেলা বৈশাখ কেবল আনন্দ-উৎসবের দিন নয় এটি সমাজের সব স্তরের মানুষের সঙ্গে সংযোগ তৈরিরও একটি সুযোগ। সেই ভাবনা থেকেই সাধারণ শ্রমজীবী মানুষদের সঙ্গে নিয়ে এই আয়োজন করা হয়েছে, যাতে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মো. আরিফুল ইসলাম তুষার। এছাড়া আলী আজগর, হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও অংশ নেন এবং অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় পার করেন।

উৎসবের এ আয়োজনে পান্তা-ভাতের সঙ্গে ছিল ঐতিহ্যবাহী বৈশাখী আবহ, যা অংশগ্রহণকারীদের মাঝে এনে দেয় এক ধরনের সম্প্রীতি ও মিলনমেলার অনুভূতি। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ শ্রমজীবী মানুষের মধ্যে উৎসবের আনন্দ আরও বিস্তৃত করবে।

এএডি/


  বিষয়:   পহেলা  বৈশাখ  রিকশা  ভ্যানচালক  আয়োজন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: