‘জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ বিএনপি বাস্তবায়ন করবে ।মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে

2026-04-14T18:59:45+00:00
2026-04-14T19:03:25+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
‘জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৬:৫৯ পিএম  আপডেট: ১৪.০৪.২০২৬ ৭:০৩ পিএম
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ বিএনপি বাস্তবায়ন করবে । 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।  

জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস যখন ডেকেছিল, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদে সই করেছিল। কাজেই যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো।   

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে। আমরা দেখেছি এই যে এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার দেখলাম তারা গেল, করবে কি করবে না একটু ঢেলেঢালা। আর তাদের সাথে আরেকটা দল আছে, তারা তো তখন সইও করে নাই, তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে সই করলো। সবচেয়ে প্রথমে জুলাই বিএনপি সই করেছে। 


যারা নির্বাচনের পরে সই করলো, জুলাই সনদের জন্য যারা গলা ফাটায়ে ফেলে তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয়, তাহলে তোমরা প্রথমে কেন সই করলা না, ভাই বলে মন্তব্য করেন তিনি। 

বিএনপির চেয়ারম্যান বলেন, যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনগণের জনকর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।  

আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে মন্তব্য করে তিনি প্রশ্ন রাখেন, স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আছর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। 

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। এরপরে তিনি জনসভায় যোগ দেন।


/ইউএমএইচ



  বিষয়:   জুলাই সনদ  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: