কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করল মহানগর এক্সপ্রেস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে সরাসরি ট্রেনযাত্রার সুযোগ আরও বাড়ল। যাত্রীদের চাহিদা বিবেচনায় চট্টগ্রাম পর্যন্ত চলাচল করা ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের

2026-10-26T21:25:15+00:00
2026-10-26T21:25:48+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
জাতীয়
কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করল মহানগর এক্সপ্রেস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:২৫ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৯:২৫ পিএম
সংগৃহীত ছবি
ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে সরাসরি ট্রেনযাত্রার সুযোগ আরও বাড়ল। যাত্রীদের চাহিদা বিবেচনায় চট্টগ্রাম পর্যন্ত চলাচল করা ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের গন্তব্য সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা আরও বাড়ল।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। নতুন রুটে এটিই মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রা।

ট্রেনটির যাত্রা শুরুর আগে প্ল্যাটফর্মে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রেনটির লোকোমাস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. জাহিদুল ইসলাম মিয়া, সহকারী লোকোমাস্টার শাহ আলম এবং গার্ড হিসেবে রয়েছেন ইমরুল কায়েস। এতে ৩০২৯ নম্বর লোকোমোটিভের সঙ্গে যুক্ত রয়েছে ১৮টি কোচ।

ঢাকা থেকে ছেড়ে মহানগর এক্সপ্রেস বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে থামবে। এরপর ট্রেনটি কক্সবাজারে পৌঁছাবে। ফেরার পথেও একই স্টেশনগুলোতে যাত্রাবিরতি দেবে।


নতুন এই সেবা চালুর ফলে ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি আরও পাঁচ জেলার ১০টি উপজেলার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেসের (৭২২) আসনসংখ্যা ৭০৬টি। আর কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনটির (৭২১) আসনসংখ্যা ৭৩৬টি।

ট্রেনটিতে শোভন চেয়ার (নন-এসি), স্নিগ্ধা (এসি), এসি সিট এবং এসি বার্থ শ্রেণির আসন রয়েছে।

রোববার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন ট্রেনটি চলাচল করবে। ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে যাবে মহানগর এক্সপ্রেস। অন্যদিকে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছাড়বে সকাল ৯টায়।

রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, লোকোমোটিভ ও কোচের সংকটের কারণে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হচ্ছিল না। যাত্রীদের সুবিধা বাড়াতে মহানগর এক্সপ্রেসের গন্তব্য কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, আগে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুই জোড়া ট্রেন চলাচল করত। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় এখন তিন জোড়া ট্রেন চলাচলের সুযোগ তৈরি হয়েছে। পর্যায়ক্রমে এই রুটে ট্রেনের সংখ্যা প্রায় সাত জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   কক্সবাজার  মহানগর এক্সপ্রেস  যাত্রা শুরু  পর্যটন নগরী  পঞ্চম ট্রেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: