পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পোস্তগোলায় অটোরিকশার চাকায় পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭

2026-04-18T08:37:15+00:00
2026-04-18T08:37:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর পোস্তগোলায় অটোরিকশার চাকায় পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। 
 
পিংকিকে হাসপাতালে নিয়ে আসা তার ভাই মো. জাহিদ জানান, পিংকির স্বামীর নাম মো. রাজিব। তারা থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। সেখান থেকে দুই সন্তানকে নিয়ে গেন্ডারিয়ায় এসেছিলেন ভাইয়ের (জাহিদের) বাসায় দাওয়াতে। রাতে ভাইয়ের বাসা থেকে আবার ফতুল্লার বাসায় ফেরার জন্য রওনা হন। অটোরিকশায় ঠিক করে তাতে উঠিয়ে দিয়েছিলেন ভাই নিজে। এর কিছুক্ষণ পর ফোনে খবর পান, পোস্তগোলা ব্রিজের নিচে অটোরিকশাটির চাকার সাথে তার পড়নের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগেছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 তিনি আরও বলেন, সঙ্গে থাকা পিংকির সন্তানরা সুস্থ আছে। ঘটনার সময় তার স্বামী সাথে ছিলেন না।
 
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।




সময়ের আলো/কহু


  বিষয়:   মৃত্যু  রিকশা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: