বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষ অবস্থান দখল করে রেখেছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকার অবস্থান আজ কিছুটা ভালো। তালিকায় রয়েছে বিশ

2026-04-18T10:32:50+00:00
2026-04-18T14:55:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৩২ এএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ২:৫৫ পিএম
বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষ অবস্থান দখল করে রেখেছে ভারতের দিল্লি। ছবি : সংগৃহীত
বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষ অবস্থান দখল করে রেখেছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকার অবস্থান আজ কিছুটা ভালো। তালিকায় রয়েছে বিশ নম্বরে। 

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা ৩১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লির দূষণ ২১৮ স্কোর অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। এই শহরের দূষণ স্কোর ১৮৬ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।


আর রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর ৯২ অর্থাৎ এখানকার বাতাসের মান মাঝারী বা ভালো মানের।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বায়ুদূষণ  দিল্লি  ঢাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: