হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে হাসপাতালে হামে আক্রান্ত ৮৬

2026-04-18T17:28:04+00:00
2026-04-18T18:00:39+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
জাতীয়
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:২৮ পিএম 
হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশু। সংগৃহীত ছবি
হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে হাসপাতালে হামে আক্রান্ত ৮৬ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯৪২ জন জন হাসপাতালে ভর্তি হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭৮ জনের। একইভাবে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৬ জন। গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা তিন হাজার ২৭৮ জন।  


এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২২ হাজার ৪০৯ জন। ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৫২২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১১ হাজার ৭৫১ জন।  ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৫ জনের মৃত্যু হয়েছে।  


/ইউএমএইচ
   
 



  বিষয়:   হাম  উপসর্গ  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: