৫০ লাখ ডলার বিনিয়োগে ভিসামুক্ত বাংলাদেশ ভ্রমণের সুযোগ মিলবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের ভিসানীতিতে প্রথমবারের মতো চালু হচ্ছে ই-ভিসা।শুক্রবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ লাখ ডলার বিনিয়োগে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাবে

2026-08-07T20:37:15+00:00
2026-08-07T23:26:40+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৫০ লাখ ডলার বিনিয়োগে ভিসামুক্ত বাংলাদেশ ভ্রমণের সুযোগ মিলবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৩৭ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ১১:২৬ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংগৃহীত ছবি
বাংলাদেশের ভিসানীতিতে প্রথমবারের মতো চালু হচ্ছে ই-ভিসা। 

শুক্রবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫০ লাখ ডলার বিনিয়োগে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাবে বিদেশিরা। একইসঙ্গে বিদেশি বিনিয়োগকারীরা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন বলেও জানানো হয়।  

তবে, সাম্প্রতিক ঘোষণার আগে থেকেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য অন-অ্যারাইভাল (আগমনী) ভিসার ব্যবস্থা ছিল। 

বিদ্যমান নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা, পূর্বের বিওআই) বা বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সত্যায়িত আমন্ত্রণপত্রের ভিত্তিতে তারা দেশের আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দর দিয়ে প্রবেশের সময় সর্বোচ্চ ৩০ দিনের অন-অ্যারাইভাল ভিসা পেতে পারতেন। 

এ সুবিধা পেতে আমন্ত্রণকারী প্রতিষ্ঠানকে আগেই অভিবাসন কর্তৃপক্ষকে অবহিত করতে হতো। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, রাশিয়া এবং ইউরোপীয় দেশগুলোর নাগরিকরা ব্যবসা, বিনিয়োগ, সরকারি কাজ ও পর্যটনের উদ্দেশ্যে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ সুবিধা গ্রহণ করতে পারতেন। 



সময়ের আলো/ইউএমএইচ

Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: