সংসদে গিয়ে নারীর কণ্ঠস্বর হয়ে কাজ করতে চান সিঁথি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংসদে গিয়ে নারীদের প্রকৃত কণ্ঠস্বর হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।তিনি

2026-04-19T02:07:18+00:00
2026-04-19T02:07:18+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
রাজনীতি
সংসদে গিয়ে নারীর কণ্ঠস্বর হয়ে কাজ করতে চান সিঁথি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:০৭ এএম 
ফারজানা সিঁথি। সংগৃহীত ছবি
সংসদে গিয়ে নারীদের প্রকৃত কণ্ঠস্বর হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি। 

তিনি বলেন, সংরক্ষিত নারী আসন এমন একটি জায়গা, যেখানে দলমত-নির্বিশেষে নারীদের অধিকার নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফারজানা সিঁথি বলেন, জুলাই আন্দোলন কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণেই এ আন্দোলন সফল হয়েছে। এ আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক সংকীর্ণতা তৈরি হচ্ছে। সংসদে গিয়ে প্রতিহত করতে চাই। মানুষের প্রতিনিধি হয়ে সংসদে যেতে চাই। নারীদের পাশাপাশি শ্রমিক, প্রবাসীসহ সব শ্রেণির মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে চাই।


সিঁথি জানান, ছাত্রজীবনে কোনো দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেছেন। বিএনপি মনোনয়ন দিলে দেশ ও মানুষের জন্য কাজ করবেন। দেশের মানুষের ভালোবাসাই তার বড় শক্তি। 

এ সময় তিনি জানান, ৫০ হাজার টাকাসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। এটি মনোনয়ন ফরমের অফিশিয়াল ফি। কোনো অনৈতিক লেনদেন নয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   সংসদে গিয়ে নারীর কণ্ঠস্বর হয়ে কাজ করতে চান সিঁথি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: