এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির বেশ কয়েকজন পরিচিত মুখ এবং তরুণ নেতৃত্ব নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন।সংশ্লিষ্ট

2026-04-19T11:35:45+00:00
2026-04-19T12:03:03+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ এএম  আপডেট: ১৯.০৪.২০২৬ ১২:০৩ পিএম
রিফাত রশিদ ও হাসিব আল ইসলাম। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির বেশ কয়েকজন পরিচিত মুখ এবং তরুণ নেতৃত্ব নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দফতর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা এনসিপিতে যুক্ত হচ্ছেন।

জানা গেছে, রিফাত রশিদ জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক পদে দায়িত্ব নিচ্ছেন। এছাড়া হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যোগ দিচ্ছেন।

এছাড়াও এনসিপি যোগ দিচ্ছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সংগঠনটির মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ বেশ কয়েকজন নেতা।

এনসিপির নীতিনির্ধারকরা জানিয়েছেন, জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং রাষ্ট্র সংস্কারে সরকারি দলের ওপর কার্যকর চাপ তৈরি করতেই এই ঐক্যপ্রক্রিয়া। দলের পরিধি বাড়িয়ে আগামীর রাজনীতিতে একটি শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় এনসিপি। আগামী সাধারণ সভায় নতুন এই নেতৃত্বের অন্তর্ভুক্তি এবং উপদেষ্টা পরিষদ গঠনের ঘোষণা আসতে পারে।

দলের নেতারা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার টেকসই করতে জুলাই শক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।


  বিষয়:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: