জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ গোলাম পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘিরে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে তীব্র প্রতিক্রিয়া

2026-04-19T14:19:28+00:00
2026-04-19T14:19:28+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ গোলাম পরওয়ারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:১৯ পিএম 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘিরে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যসমন্বয় কেবল একটি খাতেই সীমাবদ্ধ থাকবে না বরং এর প্রভাব ধাপে ধাপে পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। তার মতে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের লিটারপ্রতি উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেশের বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন খরচ বৃদ্ধি পাবে যা শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে সরাসরি প্রতিফলিত হবে। এতে করে বাজারে নতুন করে মূল্যচাপ তৈরি হবে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আরও কমে যাবে।
আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়, শিল্প খাতে উৎপাদন ব্যয় বেড়ে গেলে উদ্যোক্তারা সেই অতিরিক্ত ব্যয় পণ্যের দামের সঙ্গে সমন্বয় করবেন, ফলে সামগ্রিকভাবে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। একইসঙ্গে কৃষি খাতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে- বিশেষ করে সেচ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকদের ওপর চাপ বাড়বে।

মিয়া গোলাম পরওয়ার মনে করেন, বর্তমান পরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি সবচেয়ে বেশি সংকটে পড়বে। আয় অপরিবর্তিত থাকলেও ব্যয় বেড়ে যাওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে উঠবে।

এই প্রেক্ষাপটে তিনি সরকারের প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, জনস্বার্থ বিবেচনায় দ্রুত সহনীয় পর্যায়ে দাম নির্ধারণ করা জরুরি।

এএডি/
  বিষয়:   জ্বালানি  তেল  প্রকাশ  মিয়া গোলাম পরওয়ার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: